২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘার ১৬ পরিবার পেলো প্রধানমন্ত্রীর ভালোবাসার বাড়ি

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘার ১৬ পরিবার পেলো প্রধানমন্ত্রীর ভালোবাসার বাড়ি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাঘা : মুজিব শতবর্ষ উপলক্ষে বাঘার ভূমি ও গৃহহীন ১৬টি পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা রঙ্গিন পাকা বাড়ি। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে তাদের এ বাড়ি বরাদ্দ দেয়া হয়। এ প্রকল্পের অধিনে সারাদেশের সাথে বাঘাতেও উপকারভোগী ১৬টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করা হয়েছে।

এ দিন সকাল ১১টায়, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা, উপকার ভোগীদের ঘরের কাগজপত্র বুঝিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি ) নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, রিজিয়া আজিজ সরকার,প্রকৌশলী রতন কুমার ফৌজদার,কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম (ভারপ্রাপ্ত), মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সকল ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সুশিল ও সামাজিক ব্যাক্তিত্ব, বাঘা প্রেস ক্লাব সভাপতি আব্দুল লতিফ মিঞা প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন