২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুন্ডুমালায় নৌকার প্রচারণায় মানুষের ঢল নেমেছে

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মুন্ডুমালায় নৌকার প্রচারণায় মানুষের ঢল নেমেছে
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণায় সাধারণ মানুষের ঢল। আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমির হোসেন আমিনের পক্ষে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেছেন। গতকাল শনিবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ময়েনপুর আলীতলা, ময়েনপুর আঠারো পাড়া, ময়েনপুর আদিবাসী পাড়া ও ময়েনপুর গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় উদ্বোধন, গণসংযোগ ও পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, কামারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, বিশিস্ট ব্যবসায়ী আলহাজ্ব সুমন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ইউপি সদস্য আলাউদ্দিন আলী, নির্মল কুমার, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ। এতে সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া গেছে।

এ সময় তিনি নারীর ক্ষমতায়ন, কুটির শিল্প,ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন। যৌতুক-মাদক, নারী নির্যাতন-বাল্যবিয়ে, ইভটিজিং-সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আশার আহবান জানিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে আসন্ন নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে স্থানীয় সাংসদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাষ ও সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন