২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিকের এসটিএস ও মেডিক্যাল বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিকের এসটিএস ও মেডিক্যাল বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর বর্র্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) ও মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও সকল সদস্যবৃন্দ।

গতকাল শনিবার দুপুর ১২টা হতে দুপুর সড়ে ৩টা পর্যন্ত নগরীতে স্থাপিত তেরখাদিয়া এসটিএস, মেডিক্যাল কলেজ এসটিএস, রাজশাহী বিশ^বিদ্যালয় এসটিএস ও কাজলা গেট ও বড়কুঠি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং নওদাপাড়ায় ল্যান্ডফিল সংলগ্ন মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী কমিটির সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন