২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে শীতার্তদের মাঝে রেডক্রিসেন্টের কম্বল বিতরণ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে শীতার্তদের মাঝে রেডক্রিসেন্টের কম্বল বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : শৈত্য প্রবাহে কাহিল মানুষের মাঝে গতকাল শনিবার বিকেলে রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কম্বল বিতরন করা হয়। কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে সাড়ে চারশো শীতার্তের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, নির্বাহী সদস্যবৃন্দ প্রফেসর ফরিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, প্রফেসর তানভিরুল আলম, আরিফুল হক কুমার, ফিরোজা বেগম, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা নুরজাহান বেগম। রেডক্রিসেন্ট যুব প্রধান শিমুল হোসেনের নেতৃত্বে যুব সদস্যরা অংশনেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন