২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ১৮ ওয়ার্ডে রাসিক মেয়রের কম্বল বিতরণ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ১৮ ওয়ার্ডে রাসিক মেয়রের কম্বল বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহানগরীর ১৮নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। রাসিকের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পচার উদ্যোগে শনিবার বিকেলে শাহ মখদুম থানার মোড় সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে থাকে। করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। শীত শুরুর পর থেকে সারা বাংলাদেশে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন তিনি। প্

রধানমন্ত্রীর পাঠানো শীতবস্ত্র আমরা বিতরণ করছি। ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পচার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, কার্যনির্বাহী সদস্য বাদশা শেখ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, শাহমখদুম থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আখতারুল আলম, যুগ্ম সাধারণ মোঃ আসকান আলী সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, ১৮নং ওয়ার্ডের (উত্তর) আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ জান বক্স।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন