সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তির শুটিং শুরু

Paris
Update : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

এফএনএস : ‘পুষ্পা: দ্য রাইজ’র তোলপাড়ের পর এবার আসছে তার দ্বিতীয় কিস্তি। যদিও প্রথম ছবিতে এটার ইঙ্গিত ছিল। তবে কর্তৃপক্ষের মুখ ছিল একেবারে বন্ধ। এবার জানা গেলো, শুরু হচ্ছে এর নতুন কাজ। শুটিং হবে ২২ আগস্ট থেকে। নামটা ‘পুষ্পা: দ্য রুল’। বরাবরের মতোই এতে থাকছেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা। এখানে তাদের উত্থানের গল্প বলা হবে। পুরো রাজত্ব পরিচালনা করবেন আল্লু। ছবিটির পরিচালক সুকুমার। এদিকে, গত ২৯ জুলাই নতুনভাবে এসেছিলেন আল্লু। তার হাতে ধরা সিগার, সাদাকালো চুল, চেহারায় রহস্যের গন্ধ। তখনই সন্দেহ জাগে, শুরু হচ্ছে ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তি? পরে জানা গেল তাই-ই। তবে একটা নয়, এই ছবিতে দু’রকম সাজে দেখা যাবে নায়ককে। তাই বেশকিছু দিন ধরেই চলছে নায়কের ওপর পরীক্ষা-নিরীক্ষা। শরীরের ট্যাটু, কানের রিং, পোশাক- নানাভাবেই সাজিয়ে দেখা হচ্ছে নায়ককে। লাল চন্দনের গাছের ব্যবসা নিয়ে ছবি ‘পুষ্পা’। যা দক্ষিণ ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়ে। ছবিটির প্রথম পর্বে একজন শ্রমিক থেকে এই সিন্ডিকেটের মূল নেতা হয়ে ওঠেন পুষ্পা ওরফে আল্লু অর্জুন। গোল বাঁধে স্থানীয় পুলিশ কর্তার সঙ্গেই। তাদের দ্বৈরথ দেখা যাবে দ্বিতীয় পর্বে। সূত্র: বলিউড হাঙ্গামা


আরোও অন্যান্য খবর
Paris