মহিলা পরিষদ রাবি শাখার উদ্যোগে কম্বল বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার (রাবি) উদ্যোগে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে রাজশাহী নগরীর ছোটবনগ্রাম উত্তর ও পূর্বপাড়া, নতুন বুধপাড়া, মাছকাঠাদিঘি পূর্ব, পশ্চিম ও উত্তরপাড়া, মেহেরচন্ডি দায়রা পার্ক, কড়াই তলা পূর্ব, মধ্য ও উত্তরপাড়ার মোট ২৫ জন অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখার ভারপ্রাপ্ত সভানেত্রী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা রাশেদা খালেক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মাহবুবা কানিজ কেয়া। এসময় আরো উপস্থিত ছিলেন কল্পনা রায় ভৌমিক, মাধুরী রায় চৌধুরী ও শরীফা খাতুন প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
