সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

Paris
Update : শনিবার, ২০ আগস্ট, ২০২২

এফএনএস : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতর থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। গত বৃহস্পতিবার এফডিসির ৭ নাম্বার ফ্লোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিজের ব্যাগ খোয়ান এই অভিনেত্রী। গতকাল শুক্রবার সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এমন অভিযোগ করেন তিনি। অরুণা বিশ্বাস জানান, চুরি হওয়া ব্যাগের ভেতের ছিলÑআইফোন ১১, স্যামসাং এ৭৫ মডেলের আরেকটি মুঠোফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, ঘরের চাবিসহ গুরুত্বপুর্ণ জিনিস। এফডিসির ভেতরে বসানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে কর্মকর্তারা তার ব্যাগ উদ্ধারের চেষ্টা করছেন বলেও জানান তিনি। গতকালের ঘটনার বর্ণনা দিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিতে এফডিসিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শুরুর পূর্বে টেলিভিশন চ্যানেলগুলো আমার একটা বক্তব্য নিতে চাওয়ায় আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় ব্যাগটা পাশেই রেখেছিলাম; কথা শেষ করে দেখি ব্যাগ নেই।’ এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণ মানুষের অবাধ বিচরণ বেড়েছে। এফডিসিতে কারা প্রবেশ করছে, কাদের সহায়তায় ঢুকছে এসব তদারকি প্রয়োজন। নাহলে এমন অনাকাক্সিক্ষত ঘটনা আরো ঘটতে পারে বলে মনে করেন অরুণা বিশ্বাস।


আরোও অন্যান্য খবর
Paris