সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

যে ঘুড়ি আকাশে উড়ে বিদ্যুৎ বানাবে

Paris
Update : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

এফএনএস : নরওয়ের একটি কম্পানি এমন এক ডিজিটাল ঘুড়ি তৈরি করেছে যা বাতাসে ওড়ার সাথে সাথেই বিদ্যুৎ উৎপন্ন করবে। এটি দেখতে সাদা লম্বাটে প্লেনের মতো। আছে দুটি পাখাও এবং এটি ব্যাটারিচালিত। এই ঘুড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কাইটমিল। প্রতিষ্ঠানটির মুখপাত্র থমাস হার্কলাও জানান, বাতাস থেকে শক্তি উৎপাদনের এ পদ্ধতিকে গতানুগতিক টার্বাইনগুলোর চেয়ে আরো কার্যকর করা হবে। ঘুড়িটি ব্যাটারির সহায্যে উড্ডয়নের পর আকাশে উড়তে থাকে। এরপর বাতাসের সাহায্যে ভেসে বেড়ায়। নাটাইয়ের মতো একটা যন্ত্রে সুতোর মতো থাকে তার। সেই তারের টানেই আকাশে উড়ে বেড়ায় ঘুড়ি। আকাশে ওড়ার পর সেই তারে টান পড়ে। ফলে চাকাটি ঘুরতে শুরু করে। সেই চাকাটি ঘুরতে ঘুরতেই বিদ্যুৎ উৎপন্ন করে। উইন্ড টার্বাইন বা বায়ুকল মূলত এমন একটি ঘূর্ণমান যন্ত্র যা বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। অনেক আগে থেকেই এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপন্ন হয়ে আসছে। এত প্রচুর পরিকাঠামোর প্রয়োজন হয়। কিন্তু এই নতুন ঘুড়ি খুব অল্প সরঞ্জামেই বানানো যায়। জায়গা ও খরচ দুটিই কম। পরীক্ষামূলকভাবে এটিকে ওড়ানো হয়েছে নরওয়েতেই। তাতে দেখা গেছে, ঘুড়িটি একটি বা দুটি বাড়ির জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। তবে কম্পানিটি আরো বেশি বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করছে। যাতে করে একসাথে ৭০টি বাড়ির জন্য বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়। প্রতিষ্ঠানটি আশা করছে ২০৩০ সাল থেকে এ ঘুড়ির ব্যাপক ব্যবহার শুরু হবে। সূত্র : বিবিসি


আরোও অন্যান্য খবর
Paris