২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করলেন আ.লীগের শ্রম-জনশক্তি বিষয়ক উপ-কমিটির নবনির্বাচিত সদস্য আবু সেলিম

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করলেন আ.লীগের শ্রম-জনশক্তি বিষয়ক উপ-কমিটির নবনির্বাচিত সদস্য আবু সেলিম
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এমপ্লয়ীজ লীগ বি২০৩৯ সিবিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আবু সেলিমকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত করায় গতকাল বৃহস্পতিবার রাজশাহী নগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান-এর তাঁর সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খাঁন, রাজশাহী মহানগর শ্রমিক লীগের সিঃ সহ সভাপতি মোঃ ওয়ালী খাঁন, সহ সভাপতি মোঃ শামছুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ কাবাতুল্লাহ, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম,

প্রচার সম্পাদক শামীম উদ্দিন, অর্থ সম্পাদক আফজাল, ত্রান ও পুনর্বাসন সম্পাদক রাশেদুল ইসলাম মিলন এবং বিভিন্ন ইউনিটের শ্রমিক লীগের বরেন্দ্র কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার, রেশম উন্নয়ন বোর্ডের সহ সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, জিপিও সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক সাদাতুর রহমান বকুল, রুপালী ব্যাংক সাধারণ সম্পাদক মোঃ রুবেল, বিএডিসি সভাপতি মোঃ জুয়েল, পানি উন্নয়ন বোর্ড সভাপতি মোঃ আনোয়ার সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন