স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার বাংলা শ্রাবণ মাসের ১৮ দিন ছুয়েছে। ষড়ঋতুর পঞ্জিকা হিসেবে আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষা মৌসুম। কিন্তু বৈশ্বিক আবহাওয়ার আমূল পরিবর্তনের কারনে বাংলাদেশের আবহাওয়ারও বেশ পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদরা। আর এই কারনেই পঞ্জিকার নিয়মানুযায়ী দেশের সর্বত্রই বর্ষার পরিমাণ কম। অন্যদিকে, খড়াপ্রবণ অঞ্চল হিসেবে উত্তরাঞ্চলের রাজধানি বলে খ্যাত রাজশাহী শহরে বর্ষার আগমন ঘটে কিছুটা দেরিতেই। এরই ধারাবাহিকতায় গত রবিবার থেকে শহরের আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। রাতদিন মিলে অধিকাংশ সময়েই আকাশ থেকে ঝড়ছে গুড়িগুড়ি বৃষ্টি। কখনোবা ঝড়ছে মুষলধারে। বৃষ্টির কারণে গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের সাধারণ মানুষের মাঝেও ফিরেছে আত্মতৃপ্তি।
সেই তৃপ্তি আর আনন্দের ছোয়া লেগেছে গৃহপালিত পশু হাঁসের মাঝেও। নগরায়নের উন্নতির প্রেক্ষিতে শহরের অধিকাংশ পুকুর-খাল-বিল, ডোবা আর জলাশয় ভরাট হয়ে যাওয়াতে প্রাণ খুলে পুকুর আর জলাশয়ে দল বেঁধে সাতার কাটার বিন্দু পরিমাণ সুযোগও আর নেই আগের মতো। তাই, মাঝারি একটু বৃষ্টি হলেই হাঁসের মধ্যে উকি দেয়ে আনন্দ আর উল্লাসের প্রতিচ্ছবি। এযেনো, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। গতকাল সোমবার নগরীতে সেই সকাল থেকেই মাঝারি গড়নের বৃষ্টি হওয়াতে শহরের পথঘাট আর নিচু স্থানে জমেছিল পানি। আর, ঐ পানিতেই রাস্তাঘাটে ঘুড়েবেড়ানো হাঁসের দলের মাঝে ফিরে এসেছিল পানিতে নিজের শরীর ভেজানোর মতো আত্মতৃপ্তি, আনন্দ আর উল্লাস।
গতকাল সোমবার বৃষ্টির কারণে নগরীর নওদাপাড়াস্থ বিমানবন্দর সড়কের পূর্ব পার্শ্বের সংযোগ সড়কে জমে ছিল কিছুটা পানি। আর সেই সামান্য পানিতেই জলকেলিতে মেতে উঠেছিল হাঁসের দল। একদিকে গুড়িগুড়ি বৃষ্টি তো, অন্যদিকে রাস্তার উপর জমে থাকা সামান্য পানিতেই হাঁসের দল খুজে পেয়েছে নিজেদের আনন্দ আর আত্মতৃপ্তি। হাঁসের সেই জলখেলির চিত্র ধরা পড়ে ক্যামেরাই। তিনটি হাঁস গুড়িগুড়ি বৃষ্টি আর রাস্তায় জমে থাকা পানিতে মাতোয়ারা হয়ে উঠেছিল।
কখনো তারা নিজেদের পাখাগুলো প্রসারিত করছে, কখনোবা মাখার একাংশ জমে থাকা ঐ পানিতে ডুবিয়ে দিচ্ছে। আবার কখনো কখনো মাথা দিয়ে নিজেরে শরীর করছে পরিস্কার। কখনোবা ঝিরিঝিরি বৃষ্টিতে চুপচাপ দাড়িয়ে থেকে অনুভব করা উপর থেকে পড়া বৃষ্টি শীতল পানির স্পর্শ। বৃষ্টি কারণে পার্শ্ববর্তী দোকানে দাড়িয়ে থাকা অনেকেই হাঁসের আনন্দঘণ দৃশ্যগুলো অবলোকন করেছেন। পাশাপাশি মন্তব্য করেছেন নগরীর জলাশয় আর পুকুর ভরাটের বিষয়টি নিয়েও।