২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে অটো ছিনতাইয়ের ঘটনায় চারজন গ্রেফতার অটো-মোবাইল উদ্ধার

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে অটো ছিনতাইয়ের ঘটনায় চারজন গ্রেফতার অটো-মোবাইল উদ্ধার
বিজ্ঞাপন

স্টাপ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে ব্যাটারি চালিত অটো ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত দের নিকট থেকে ছিনতাইকৃত অটো এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। গতকাল তাদেরকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ। উল্লেখ্য, দুর্গাপুর থানার শ্যামপুর এলাকার নামুদর খালী গামী পাকারাস্তার পার্শ্বে পানবরজে সামনে থেকে গত ৩ জান্য়ুারি সংঘটিত ব্যাটারি চালিত অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী জানান, তাদের নিকট থেকে ছিনতাইকৃত অটো এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত একজন আসামী বিজ্ঞ আদালতে স্বীকার উক্তি মুলক জবান বন্দী প্রদান করেছেন। পুলিশ সুপার, রাজশাহী স্যারের প্রত্যক্ষ তত্বাবধানে তদন্তকারী অফিসার এস আই জিলালুর রহমান এই উদ্ধার কাজে নেতৃত্ব দেন বলে জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন