মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Paris
Update : শনিবার, ৩০ জুলাই, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। শেষে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেন অতিথিরা। মেলায় ২০টি ষ্টল স্থান পেয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris