দুর্গাপুরে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও কান মেশিন বিতরন
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও কান মেশিন বিতরন করা হয়েছে। ২১ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধিদের সাহায্য সেবা প্রকল্পের আওতায় ১৬ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ৪ শ্রবণ প্রতিবন্ধিদের মাঝে কান মেশিন বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও কান মেশিন বিতরনী অনিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোতালেব আলী মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভদেব নাথ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার আব্দুল মজিদ, ইউনিয়ন সমাজকর্মী গোলাম মোর্ত্তোজা, উপজেলা পরিষদের অফিস সহকারী মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর সুমন ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক হোসেন শিশির, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের এসএম মাসুদ রানা প্রমূখ। উপজেলার ১৬ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ৪ শ্রবণ প্রতিবন্ধির মাঝে কান মেশিন বিতরন করা হয়।
