মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম পরিদর্শনে মাউশির সচিব

Paris
Update : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে পরিদর্শনে এসে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সচিবের একান্ত সচিব শেখ হাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, ডিডি ও জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদসহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এর আগে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের প্রধান ফটকের সামনে সচিবকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী আবুল হায়াত ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।


আরোও অন্যান্য খবর
Paris