সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

অভিনেত্রী জাহ্নবীকে বিয়ে করতে হলে কী লাগবে?

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

অভিনেত্রী জাহ্নবী কাপুর শরীরী সৌন্দর্য আর অভিনয়ের গুণে দর্শকমনে জায়গা করে নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী। যার ফলে স্বাভাবিকভাবেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনায় চলে আসে। বছরখানেক আগে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন জাহ্নবী। কিভাবে তিনি বিয়ে করতে চান, কেমন হবে সেই আয়োজন, সেই ভাবনা প্রকাশ করেন তিনি। যদিও কাকে তিনি বিয়ে করবেন, সেটা এখনো চূড়ান্ত নয়। তার মতে, সে রকম কাউকে এখনো খুঁজে পাননি। তবে জাহ্নবীকে যিনি বিয়ে করতে চাইবেন তাঁকে একটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সেটা জাহ্নবীর বাবা-প্রযোজক বনি কাপুরের দেওয়া শর্ত। তা হলো, ছেলেকে ৬ ফুট ১ ইঞ্চি লম্বা হতে হবে। বাবা বনির সঙ্গে জাহ্নবীর বন্ধুসুলভ সম্পর্ক।

বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার হবু বরের জন্য একটি শর্ত দিয়ে রেখেছেন বনি কাপুর। অভিনেত্রী বলেন, “বাবার একটি শর্ত আছে। অন্য কিছু নিয়ে তার মাথাব্যথা নেই। তার একটাই কথা, ‘ছেলেকে আমার সমান লম্বা হতে হবে। ’ আর বাবার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। ”জাহ্নবী জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে তাকে ও তার বোন খুশিকে ঘুরিয়েছেন বাবা বনি। কোনো কিছুর কমতি রাখেননি। তাই বিয়ের পর স্বামীও যেন তাদেরকে এ রকম রাখতে পারে, সে বিষয়টি নিশ্চিত হতে চান বনি। বলিউডের কালজয়ী অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর তাকে দেখা গেছে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’ সিনেমায়। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে জাহ্নবীর নতুন সিনেমা ‘গুডলাক জেরি’।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris