সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মেয়র লিটনের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের বৈঠক

Paris
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহী মহানগরী দেখে মুগ্ধতার কথা জানান এবং প্রশংসা করেন নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, সবুজায়ন ও পরিচ্ছন্নতার। নগর ভবনে বৈঠকের শুরুতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড‘কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৈঠক শেষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন সিটি মেয়র।

এরআগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড নগর ভবনের প্রধান ফটকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এরপর শিশু শিল্পীদের অংশগ্রহণে নৃত্য আর বর্ণিল আয়োজনে তাঁকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, সুইস রেডক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাব শর্মা, উঅঝঈঙঐ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য চৌধুরী সরওয়ার জাহান সজল, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরু, সচিব মোঃ মশিউর রহমান, প্রকল্পের উপদেষ্টা আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, সিসিডিও আজিজুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র লিটনের সাথে


আরোও অন্যান্য খবর
Paris