সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

রুয়েটে আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক কর্মসূচি

Paris
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার (২৫ জুলাই) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগ ও ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির এর সহযোগিতায় এবং আমেরিকান এ্যাম্বেসী, ঢাকা ও আমেরিকান কর্ণার, রাজশাহীর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে দুপুর ১:৩০ টায় রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এর সাথে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স সহ একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুর ১:৫০ টায় রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সম্মানি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান দূতাবাস, ঢাকার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগ,দপ্তর, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ। এরপর দুপুর ২:৩০ টায় ইসিই বিভাগের হল রুমে আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স , রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris