২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এনা গ্রুপের পক্ষ থেকে ভবানীগঞ্জের নব-নির্বাচিত মেয়র মালেককে সংবর্ধনা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
এনা গ্রুপের পক্ষ থেকে ভবানীগঞ্জের নব-নির্বাচিত মেয়র মালেককে সংবর্ধনা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল মালেক মন্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশের স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান এনা গ্রুপের ঢাকাস্থ অফিসে বুধবার দুপুুরে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে এনা টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়র আব্দুল মালেক মন্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এনা গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন এনা গ্রুপের চেয়ারম্যান, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড.মোসলেহ উদ্দীন, এক্সিকিউটিভ ডাইরেক্টর মমিনুল ইসলাম সংগ্রাম সহ এনা গ্রুপের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন