৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারির পরামর্শ

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ৪:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি
টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারির পরামর্শ
বিজ্ঞাপন

এফএনএস ; টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। কমিটি এজন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দেওয়ার সুপারিশ করেছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, বৈঠকে টিকটকের অপব্যবহার ও ক্ষতিকর দিকগুলো বিবেচনায় এর ব্যবহারকারীদের ওপর নজরদারি বৃদ্ধি করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়। সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী অংশগ্রহণ করেন। বৈঠকে মাদক ও হুন্ডির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সব আইন প্রয়োগকারী সংস্থাকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন