মুন্ডুমালায় নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্যানেল মেয়র ও আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমির হোসেন আমিনের পক্ষে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ, প্রচারণা, পথসভা ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন। বুধবার (২০ জানুয়ারী) পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পাঁচন্দর দক্ষিনপাড়া গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় উদ্বোধন, গণসংযোগ ও পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল সাহা, সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, কামারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টু, উপজেলা
যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম,গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, আহম্মেদ সিজার, আরিফ রায়হান তপন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবানন্দ দেবা, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাইফুল আলম মুজিবুর রহমান, বদিউজ্জামান নয়ন, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
