২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আমগাছী সাহার বানু হাইস্কুলের নতুন ভবন নির্মান কাজ উদ্বোধন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আমগাছী সাহার বানু হাইস্কুলের নতুন ভবন নির্মান কাজ উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাপ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুর উপজেলায় আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মানে ভিত্তি স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে দুর্গাপুর উপজেলার আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ২০ লক্ষ টাকা ব্যায়ে জায়কার অর্থায়ানে নতুন ভবন নির্মান কাজের (ভিত্তি প্রস্তর) শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। নতুন ভবনের (ভিত্তি প্রস্তর) উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, আওয়ামী লীগ নেতা আহমেদ খসরু, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবিরুল ইসলাম আনিস, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুবলীগ নেতা নওশাদ আলী প্রমূখ। ভিত্তি প্রস্তর শেষে মুজিব বর্ষ উপলক্ষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে টি-সার্ট প্রধান ও নতুন বছরের বই তুলে দেন করেন অতিথিরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন