২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে আল-মদিনা এন্টারপ্রাইজের হালখাতা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে আল-মদিনা এন্টারপ্রাইজের হালখাতা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে জেলার মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার মেসার্স আল-মদিনা এন্টার প্রাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হালখাতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আবুল খায়ের গ্রুপের স্টীল বিভাগের এই হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের স্টীলের ডেপুটি জেনারেল ম্যানেজার মাসুদ আলম।

বিশেষ অতিথি ছিলেন আবুল খায়ের স্টীলের রাজশাহী এরিয়া ম্যানেজার (ফ্ল্যাট) মুরাদ বিন করিম, এরিয়া ম্যানেজার (লং) সুজিত কুমার বিশ^াস এবং রাজশাহীর মার্কেটিং এক্সিকিউটিভ আলম হাওলাদার। সভাপতিত্ব করেন মেসার্স মদিনা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপের পণ্যের গুণগত মানের আরও উন্নয়ন এবং ব্যবসার পরিধি বিস্তারের বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ২৫ জন রিটেইলারকে সেরা বিক্রেতার পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রীতিভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন