২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে সুজন আহম্মেদ (৩০) নামের একজন মাহেন্দ্রা চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে আড়ানী-বাগমারী এলাকার মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুমরে মুচড়ে পড়া মাহেন্দ্রাটি উদ্ধার করেছে। নিহত সুজন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের সড়কঘাট এলাকার শামসুল হকের ছেলে। জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে নিহত সুজন আহম্মেদ বাঘা উজেলার আড়ানী এলাকা থেকে মাহেন্দ্রা নিয়ে চারঘাট উপজেলার বাগমারী এলাকার দিকে যাচ্ছিলেন।

এমন সময় বাগমারী রেলক্রসিং এর উপর মাহেন্দ্রাটি আটকিয়ে পড়ে। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বাগমারী রেলক্রসিং উপর আটকিয়ে পড়া মান্দ্রোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চুর্নবিচুর্ন হয়ে পড়ে মাহেন্দ্রাটি। ঘটনাস্থলে মারা যায় চালক সুজন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শুধু মাহেন্দ্রাটি উদ্ধার করা হয়ছে। নিহত ব্যক্তির আত্মীয় স্বজন লাশটি ঘটনার সঙ্গে সঙ্গে নিয়ে গেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন