নগরীতে ওয়াসার ভ্রাম্যমান আদালত পরিচালনা
প্রেস বিজ্ঞপ্তি : মহানগরীর ০৮ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি ও লক্ষীপুর মোড় এলাকায় পানির অননুমোদিত সংযোগ গ্রহণকারীগণের বিরুদ্ধে এবং আবাসিক সংযোগ গ্রহণ করে বাণিজ্যিক কাজে পানি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে রাজশাহী ওয়াসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বাক্কার সিদ্দিক এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬’ এর অধীনে অনিয়মের অভিযোগে মোট ০৫টি মামলা দায়ের করে বিভিন্ন পরিমাণে জরিমানা আদায় করা হয়।
এসময় রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হুদা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া হোসেন, রাজস্ব কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। উল্লেখ্য, রাজশাহী মহানগরীতে ওয়াসার পানির অবৈধ সংযোগ গ্রহণকারী ও বিলখেলাপী গ্রাহকগণের বিরুদ্ধে রাজশাহী ওয়াসার ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহক থাকবে।
