সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দার্জিলিংয়ের রাস্তায় ফুচকা তৈরি করলেন মমতা ব্যানার্জী

Paris
Update : বুধবার, ১৩ জুলাই, ২০২২

দার্জিলিংয়ের রাস্তায় হাঁটছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অন্যান্যরাও সঙ্গে ছিলেন। রাস্তার পাশে থাকা একটি ফুচকার দোকানের সামনে আচমকা থমকে দাঁড়ালেন তিনি। তৈরি করলেন ফুচকা। আর নিজের হাতে তা বিলিও করলেন সঙ্গে থাকা অতিথি ও শিশুদের মধ্যে। মঙ্গলবার এমনই কাণ্ড করে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। দার্জিলিং ম্যালে জিটিএ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর রিচমন্ড হিলের রাস্তা ধরে হাঁটতে শুরু করেছিলেন মমতা। এ সময় ফুচকা বিক্রেতা নারীর সঙ্গে কথোপকথন শুরু করেন তিনি।-এফএনএস

ফুচকা বিক্রেতা বলেন, ‘আমি একাই ফুচকার ব্যবসা করি।’ এরপর মমতা এক ব্যক্তিকে দেখিয়ে বলেন, ‘উনি বাংলাদেশ থেকে এসেছেন। উনি আমাদের অতিথি। উনাকে এবং এই বাচ্চাগুলোকেও দাও ফুচকা। আমি পয়সা দেব।’ এরপর মমতা নিজেই ফুচকা তৈরি করে অতিথি ও শিশুদের মধ্যে বিলি করেন। গত ২৭ মার্চ উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সে সময় দার্জিলিংয়ের রিচমন্ড হিল এলাকায় একটি স্বনির্ভর গোষ্ঠীর নারীদের সঙ্গে মোমো বানাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।

 


আরোও অন্যান্য খবর
Paris