১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ১০:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬
বিজ্ঞাপন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২১২ জন। এদিকে, এ সময়ের মধ্যে ৬৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। -এফএনএস

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন। ২৪ ঘণ্টায় সংগ্রহ করা চার হাজার ৭৯৯টি নমুনার মধ্যে চার হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সাতজনই ঢাকার। অন্য দুজনের একজন চট্টগ্রামের, আরেকজন ময়মনসিংহের। তাদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন