১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বন্যাজনিত রোগে আক্রান্ত ১৬৯৮১ মৃত্যু ১১৬ জন

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বন্যাজনিত রোগে আক্রান্ত ১৬৯৮১ মৃত্যু ১১৬ জন
বিজ্ঞাপন

সারাদেশে বন্যায় পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১ জন এবং ১১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেশের বন্যা পরিস্থিতি বিষয়ক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত সারাদেশে বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৯৮১ জন এবং ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৭ জন এবং একজন মারা গেছেন। আর.টি.আই (চোখের) রোগে আক্রান্ত ৭৫৪ জন। -এফএনএস

 

বজ্রপাতের শিকার হয়েছেন ১৫ জন এবং ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২০ জন এবং দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পানিতে ডুবে ৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চর্ম রোগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৫০ জন, চোখের প্রদাহজনিত রোগে ২৯৭ এবং নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৪১৯ জন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪৯ জন এবং তাদের মধ্যে নয়জন মারা গেছেন। জেলা ভিত্তিক মারা যাওয়া তালিকায় রয়েছেন- টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ছয়জন, নেত্রকোনায় ১৮ জন, জামালপুর নয়জন, শেরপুরে সাতজন, লালমনির হাটে সাতজন, কুড়িগ্রামে পাঁচজন, সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ছয়জন এবং হবিগঞ্জে ১০ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন