পাবনায় ত্রি-মুখি সংঘর্ষে ২০ জন
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলা গয়েশপুর ইউনিয়নের ঢাকা-পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে দুই বাস ও মটরসাইক্যাল ত্রি-মুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধা ৬ টার দিকে বাঙ্গাবাড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায় পাবনা থেকে ছেরে আসা ছাব্বির ট্রাভেলস ও ঢাকা থেকে ছেরে আসা শাহজাদপুর ট্রাভেলস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
অপরদিকে ১ মটরসাইক্যাল আরোহী তিনিও ঔ সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাহজাদপুর ট্রাভেলস এর পিছনে ধাক্কা লেগে গুরুত্ব আহত হন। এ সময় গাড়ীর চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা পাবনা মহাসড়কে সিএনজি, অটোসহ সকল অবৈধ যানবাহন বেপরোয়া গতিতে চালার কারনে মাঝে মাঝে এ সংঘর্ষ হয়ে থাকে। মাধপুর হাইওয়ে পুলিশের এস.আই ইসহাক মিয়া দূর্ঘটনার বিষয় সত্যতা শিকার করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
