১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু শনাক্ত ৮১৪

প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ১২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু শনাক্ত ৮১৪
বিজ্ঞাপন

আরা ডেস্ক : দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৫১তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২০০ জনে দাঁড়ালো। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮১৪ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) চার হাজার ৬৫৯টি পরীক্ষায় ৮১৪ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

 

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৫ লাখ এক হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৪২ হাজার ২২৬টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৬৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় এক হাজার নয়জন সহ মোট ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। মৃত দু’জনই পুরুষ।তারা সত্তোরঊর্ধ্ব।বিভাগওয়ারী হিসেবে ঢাকা বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৬ কোটি তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৭২ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৩ কোটি ৩৩ লাখের বেশি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন