২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ৬০০ পরিবারের মাঝে হাইজিন কিটস বিতরণ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ১০:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ৬০০ পরিবারের মাঝে হাইজিন কিটস বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে হাইজিন কিটস্ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কারিতাস রাজশাহী অঞ্চল আয়োজিত কয়েরদাঁড়া মাঠে হাইজিন কিটস্ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ করোনা কে সফলভাবেই মোকাবেলা করেছে।

শিগগিরই করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসছে। রাজশাহীতে অগ্রাধিকার তালিকা করে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। এ লক্ষ্যে সরকারি নির্দেশনায় একটি কমিটি গঠিত হয়েছে। কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শাহীন আকতার রেনী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান।

এ সময় ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মাজেদা বেগম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবীর সেন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোন্তাজ আহমেদ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে মহানগরীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৬০০ জনের প্রত্যেককে টেপসহ ২০ লিটারের একটি বালতি, ১টি প্লাষ্টিক মগ, ৫টি ডেটল সাবান (১২৫ গ্রাম), ২ কেজি কাপড় কাচার পাউডার, ৪টি স্বাস্থ্যসম্মত্য সেনিটারি নেপকিন কাপড়, ৪টি টুথব্রাশ, ১টি টুথপেস্ট, ২টি মাস্ক প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন