জননেতা মাদার বখশের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ
প্রেস বিজ্ঞপ্তি : আজ (২০ জানুয়ারি) বুধবার রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠাতা উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারের অন্যতম অগ্রদূত জননেতা মাদার বখশ্ এর ৫৪ তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৭ সালের আজকের এই দিনে পরলোকগমন করেন তিনি। জননেতা মাদার বখশ্ এর ৫৪ তম মৃত্যুবার্ষিকী স্মরণে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এক স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবশে ঢাকা থেকে সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেনÑ ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক। সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেনÑ রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাশিয়ার লমনোভস্কি স্টেট ইউনিভার্সিটির প্রাক্তন কৃতি শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। এর আগে স্মরণ সমাবেশ সফল করতে নগরীতে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ করে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে অসহায়-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
