রাসিক মেয়র লিটনের সাথে রাজশাহী বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালকের সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিভাগের নতুন পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হাবিবুল আহসান তালুকদার। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় মেয়র মহোদয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হাবিবুল আহসান তালুকদারকে আন্তরিক অভিনন্দন জানান ও সাফল্য কামনা করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
