বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

রাজশাহীর মেয়ে অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

Paris
Update : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই(ইন্না লিল্লাহি ওয়া উন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি।

তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে নায়িকা হিসেবে তিনি নাম কামিয়েছেন সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায়। কিছু উর্দু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ সিনেমাতেও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’, ইত্যাদি সিনেমায় অভিনয় করেন। ‘আগুন’ সিনেমায় প্রথম তিনি বয়সী মায়ের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন।-এফএনএস

প্রধানমন্ত্রীর শোক : জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুক্রবার এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে বাংলা নাটক ও চলচ্চিত্রে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হল। প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫)  শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তথ্যমন্ত্রীর শোক : বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) এবং বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খানের (৭৮) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।  শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় মন্ত্রী প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান বলেন, মঞ্চ ও টেলিভিশনের চারশতাধিক নাটক এবং দেড় শতাধিক চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ এবং ‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ, রঙিন ফানুস’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘চাঁদের সাথে দেব না’ সহ অসংখ্যা জনপ্রিয় গানের স্রষ্টা আলম খান নিজ নিজ কীর্তির মধ্য দিয়ে যুগ যুগ ধরে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

এদিকে বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজার পর তাকে সমাহিত করা হয়। এর আগে বাদ জুমা উত্তরায় ১১নং সেক্টর মসজিদের শর্মিলী আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।  শুক্রবার সকাল ১০টার দিকে মারা যান শর্মিলী আহমেদ। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন, তার চিকিৎসা চলছিল।

রাসিক মেয়রের শোক : এক প্রেস বিজ্ঞপ্তিতে জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

রাজশাহী নগর আ’লীগ : এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিনেত্রী শর্মিলী আহমেদ’র মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris