২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫নং ওয়ার্ডে মাদক বিরোধী সৃজনশীল ওয়ার্ড গঠনে সভা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ১০:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৫নং ওয়ার্ডে মাদক বিরোধী সৃজনশীল ওয়ার্ড গঠনে সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত শুক্রবার বিকাল ৩টায় রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ডে রোটারী ক্লাব রাজশাহী এর আয়োজনে ৫নং ওয়ার্ডে মাদক বিরোধী সৃজনশীল ওয়ার্ড গঠনে সিনিয়র সিটিজেন সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবঃ এজিএম সোনালী ব্যাংক রাজশাহী মনোয়ার হোসেন সেলিম, অব অধ্যক্ষ পারভেজ আলম, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, রাজশাহী পরিবেশ আন্দলন সাধারণ সম্পাদক রফিকুল হক সেন্টু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন