২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত ৭৮টি মামলা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত ৭৮টি মামলা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

নগর ভবন গেট হতে বর্ণালীর মোড় হয়ে ঘোড়া চত্ত্বর হয়ে বিলসিমলা রেলক্রসিং হয়ে বহরমপুর মোড় হয়ে দাশপুকুর মোড় হয়ে কোর্ট স্টেশন মোড় হয়ে কাশিয়াডাঙ্গা হয়ে কাঠালবাড়ি হয়ে কোর্টের ঢালান হয়ে ভেড়িপাড়া মোড় হয়ে সিন্ডবি মোড় হয়ে লক্ষ্মীপুর হয়ে নগর ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশের ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানকালে ৭৮টি মামলা দায়ের করে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন