মহানগরীর ১৮ ও ২১নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে আ’লীগের কম্বল বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ১৮ ও ২১নং ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৃথক দুইটি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
গতকাল মঙ্গলবার বিকেলে ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী গোল্ডেন টাচ কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
১৮নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বাদশা শেখ, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মহানগর যুবলীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান মিলন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আকতার শিখা।
এদিকে বিকেলে ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শিরোইল কাঁচাবাজার পূর্বালী মার্কেটে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। মহানগর আওয়ামী লীগের সদস্য ও ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন।
