সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

মানুষের নামে গরুর নাম রাখায় চটেছেন নায়ক ওমর সানী

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

প্রতিবার কোরবানি এলেই অভিনেতাদের নামে গরুর নাম রাখা হয়। বিষয়টিতে তীব্র আপত্তি জানিয়েছেন অভিনেতা ওমর সানী। গত মঙ্গলবার সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়, সেই খবরে বলা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় একটি গরুর নাম রাখা হয়েছে জায়েদ খান। অন্যদিকে বগুড়ায় হিরো আলম নামে একটি গরুর নাম রাখা হয়। এর আগে শাকিব খান নাম রাখা হয়েছিল একটি গরুর। এবারেও একই নামে গরুর নাম রাখা হয়েছে। এছাড়াও ডিপজল নামে একটি গরুর নামকরণ করা হয়েছে। বলিউডের শাহরুখ খানের নামেও বাজারে আনা হয়েছে গরু। নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি গরু। -এফএনএস

 

প্রতিবার কোরবানির পশুর হাটে গরুর বাড়তি নজর পেতে জনপ্রিয় তারকা ও আলোচিত ব্যক্তিদের নামে গরুর নাম করণ করা হয়েছে থাকে। তবে গরুর এমন নামকরণ সহজভাবে নিতে পারেননি অভিনেতা ওমর সানী। অভিনয়শিল্পীদের নামে গরুর নামকরণ করায় ক্ষিপ্ত ওমর সানী। ফেসবুকহ্যান্ডেলে ওমর সানি লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না। ’ তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন। ’


আরোও অন্যান্য খবর
Paris