১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জে মসলায় মেশানো হচ্ছিল রং ও চালের কুড়া

প্রকাশিত: ৭ জুলাই ২০২২, ২:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শিবগঞ্জে মসলায় মেশানো হচ্ছিল রং ও চালের কুড়া
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইদুল আযহাকে ঘিরে হলুদ, ধনিয়া ও মরিচের গুড়ার মশলায় মেশানো হচ্ছিল নিষিদ্ধ রং ও চালের কুড়া। অস্বাস্থ্যকর পরিবেশে মিশ্রণ করা হচ্ছিল শুকনো মরিচ। নিষিদ্ধ রং ও চালের কুড়া মেশানোর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মনাকষা ইউনিয়নের নরেন বাজার গ্রামের মামুন বিশুর কারখানায় এই জরিমানা করা হয়। বুধবার (০৬ জুলাই) সকালে এই জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক উসমান গণি অভিযান পরিচালনা করেন।

 

মুঠোফোনে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন তিনি। ভারপ্রাপ্ত সহকারী পরিচালক উসমান গণি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। এসময় কারখানাতে হাতেনাতে রংয়ের প্যাকেট জব্দ করা হয়৷ এছাড়াও মরিচের মশলায় চালের কুড়া মেশানোর প্রমাণ পাওয়া যায়। জানা যায়, গতবছর ইদের আগেও একই অপরাধে মামুন বিশুর মশলার কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মশলার কারখানাটি একই মালিকের কাঠের কারখানার পাশাপাশি হওয়ায় হলুদ ও মরিচের মশলায় কাঠের গুড়া মিশে যায় বলে জানান স্থানীয়রা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন