১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঈদের ৭ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি

প্রকাশিত: ৪ জুলাই ২০২২, ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ঈদের ৭ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি
বিজ্ঞাপন

ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বOKলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিবএবিএম আমিন উল্লাহ নুরী। এ ছাড়াও মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না বলে তিনি জানান। গতকাল রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়া হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন সচিব জানানা, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। -এফএনএস

 

একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। কোনও জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে। তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বাইরে ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে। অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন সচিব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন