বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

ডিগ্রী থাকলেই হবে না, ভালো মানুষ হওয়া জরুরী : এনামুল

Paris
Update : সোমবার, ৪ জুলাই, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে আগামী দিনের নেতৃত্ব শীর্ষক সেমিনার। গতকাল রবিবার হাট-গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে কলেজ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি এ্যাড. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানের প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুব তথ্য প্রযুক্তির যুগ। একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তবে এর অপব্যবহার করা যাবে না। শিক্ষা জীবনে সময়ের দাম সবচেয়ে বেশি। সময় একবার পার হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। শিক্ষার্থীদের সময়ের মূল্য দিতে হবে। নিজেকে প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে পরিশ্রম করতে হবে। শুধু লেখাপড়া করে নিজেকে অনেক বড় জায়গায় দাঁড় করানো সম্ভব না। দেশের স্বাধীনতার ইতিহাসকে জানতে হবে। দেশ এক দিনে স্বাধীন হয়নি। এর পিছনে অনেক ইতিহাস জড়িয়ে আছে।

২০০৮ সালের পূর্বে বাগমারায় বিদ্যালয়ে যাওয়ার অনেক চ্যালেঞ্জ ছিল। এক সময় বাগমারায় বাংলা ভাই আর সর্বহারার রাজত্ব ছিল। সেই বাগমারায় এখন শান্তির বাসাত বইছে। মেধাবী শিক্ষার্থী হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। এমনি এমনি মেধাবী হওয়া যায় না। সমাজ থেকে রেব হওয়ার চেষ্টা করতে হবে। পড়াশোনার বিকল্প নেই। সময়কে কাজে লাগাতে হবে। ছাত্রের যে দায়িত্ব তা মেনে চলতে হবে। প্রধান আলোচক আরো বলেছেন, ভালো কিছু হতে গেলে, ভালো কাজ করতে হবে। আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি ভালো কিছু করার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থীবৃন্দ। আগামী দিনের নেতৃত্ব শীর্ষক সেমিনারে আগামীতে করণীয় বিভিন্ন বিষয়ে সরাসরি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান আলোচক ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউজিল্যান্ডের মেসি ইউনিভারসিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শামীম শাকির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাট-গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এম. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং চেয়ারম্যানবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris