১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় তিন দিন ধরে নিখোঁজ সুরাইয়া

প্রকাশিত: ৪ জুলাই ২০২২, ১০:১২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় তিন দিন ধরে নিখোঁজ সুরাইয়া
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের আলোকনগর গ্রামের সখোপাড়ার মোয়াজ্জেম হোসেন এর বারো বছরের মেয়ে সুরাইয়া আক্তার ফেমি তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে বাগমারা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। নিখোঁজের পিতা মোয়াজ্জেম হোসেন জানান, তার মেয়ে নানীর বাড়ি যাবার কথা বলে বের হয়ে যায়। ওই দিন সেখানে না যাওয়ার খবর পেয়ে খুব চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়েও মেয়ের কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। নিখোঁজ সুরাইয়ার গায়ের রং শ্যামলা। তার পরনে ছিল হলুদ রংয়ের কামিজ ও সবুজ রংয়ের সালোয়ার। উচ্চতা প্রায় পাঁচ ফুট। কোন হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকলে ০১৭৫৭৮৩৭১৯১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পিতা মোয়াজ্জেম হোসেন। মেয়েকে ফিরে পেতে তিনি প্রশাসনসহ সকলের সহায়তা কামনা করেন। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ জানান, সুরাইয়া আক্তার নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরী করেছেন তার পিতা। সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন