সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

সব পোস্ট ডিলিট করলেন প্রভা

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

এফএনএস : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। গতকাল প্রভা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেন। তার একটিতে প্রভা লিখেনÑ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারো সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’ তারপর দেশের বেশ কিছু গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে। গতকাল বুধবার দুপুরের পর প্রভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, তার প্রোফাইলটি পুরোপুরি ফাঁকা। পূর্বের একটি পোস্টও তিনি রাখেননি।

 

গতকাল পর্যন্ত বিভিন্ন মুহূর্তের অনেক ছবি শোভা পাচ্ছিল তার প্রোফাইলে। যার সবগুলো মুছে ফেলেছেন এই অভিনেত্রী। নেটিজেনদের ধারণা, অভিমান থেকেই এমনটা করেছেন প্রভা।কারণ পোস্ট নিয়ে খবর প্রকাশ করায় মানসিকভাবে ভীষণ আহত হয়েছেন তিনি। বুধবার এ অভিনেত্রী বলেনÑ‘আমি হতবাক হয়ে গেছি। আমি কি তাহলে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারব না? আমাকে নিয়েই কেন খবর প্রকাশ করতে হবে? আর তো কারো সংবাদ হয় না। এমন আজব আজব সংবাদে মানসিকভাবে কতটা আহত হই তা তারা বোঝে না।’ এসব ঘটনার কারণে অসুস্থ হয়ে যাচ্ছেন প্রভা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেনÑ‘আমি মানসিক শান্তি চাই, আমাকে শান্তি দিন। অনেক দিন ফেসবুক-ইনস্টাগ্রামে ছিলাম না। প্রায় দুই মাস পর একটা স্টোরি দিয়েছি। সেটা আমার ব্যক্তিগত বিষয় বানিয়ে সংবাদ করা হয়েছে। একবারও আমার কাছে কেউ জানতে চায়নি, সেটা আমার ব্যক্তিগত আবেগ কি না? এসব দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি।’


আরোও অন্যান্য খবর
Paris