আ. লীগসহ ১৪ দলের সঙ্গে ইসির বৈঠক আজ
এফএনএস : এবার ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার বিকেল তিনটায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে এ বৈঠক করা হবে। গতকাল সোমবার ইসির যুগ্ম-সচিব আসাদুজ্জামান এ তথ্য জানান। যুগ্ম-সচিব জানান, আওয়ামী লীগসহ ইসির আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি,
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ বৈঠক করা হচ্ছে। এর আগে বিএনপিকে বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হলেও দলটি অংশ নেয়নি।
