১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিরাজগঞ্জে কৃষক হত্যায় ৮ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ৭:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
সিরাজগঞ্জে কৃষক হত্যায় ৮ জনের যাবজ্জীবন
বিজ্ঞাপন

এফএনএস : সিরাজগঞ্জের কাজীপুরে জেলহক মন্ডল নামে এক কৃষককে হত্যার দায়ে আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ দণ্ডাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের অতিরিক্ত পিপি ওয়াজ করোনী লকেট ও এপিপি শামসুল আলম।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজীপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের আবদুস সাত্তার, আবদুর রাজ্জাক মাস্টার, শফিকুল ইসলাম, শালগ্রামের সুরুত আলী, হায়দার আলী, আমজাদ হোসেন ও জামালপুর জেলার সরিষাবাড়ীর মনির হোসেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কাজীপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের জেলহক মন্ডলের সঙ্গে একই গ্রামের আবদুর রাজ্জাক মাস্টারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ১৯৯৬ সালের ১৭ মার্চ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায় আবদুর রাজ্জাক ও তার লোকজন।

 

ধানকাটার খবর পেয়ে জেলহকের লোকজন ঘটনাস্থলে গেলে রাজ্জাক মাস্টারের লোকজন অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় জেলহক নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে আবদুর রহিম ৩৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গতকাল সোমবার রায় দেন বিচারক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন