মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় প্রণোদনার বীজ-সার বিতরণ

Paris
Update : শুক্রবার, ২৪ জুন, ২০২২

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদন ও প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বীজ ও সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে পেঁয়াজের বীজসহ এসব বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, এক বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদনের জন্য ১৪০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজবীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি (পটাশ) সার, চারা তৈরির পলিথিন, বালাইনাশকসহ অন্যান্য উপকরণ দেওয়া হচ্ছে। এছাড়া পেঁয়াজ উৎপাদন খরচের জন্য মোবাইল একাউন্টের মাধ্যমে ২৮০০ টাকা করে পাবেন প্রত্যেক কৃষক।


আরোও অন্যান্য খবর
Paris