১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দিনাজপুরে জানালা দিয়ে মাথা বের করে নিহত হলেন ট্রেনযাত্রী

প্রকাশিত: ২৪ জুন ২০২২, ৬:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দিনাজপুরে জানালা দিয়ে মাথা বের করে নিহত হলেন ট্রেনযাত্রী
বিজ্ঞাপন

এফএনএস : দিনাজপুরের পার্বতীপুরে সিগন্যালবারের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনমথপুর স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল। পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে মনমথপুর এলাকা পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক মাথা বের করলে সিগনাল বারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

 

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। কিছু সময়ের জন্য বাংলাবান্ধা ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন