তানোরে শিক্ষকদের সঙ্গে আ’লীগের মতবিনিময়
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় হল ঘরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মারডী, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু প্রমুখ। এদিকে একই দিন পৌরসভার মুন্ডুমালা বাজারে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
