নতুন উদ্যোগতার লক্ষ্যে ওয়েবের প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার : ওমেন্স এন্ট্রিপ্রিনিয়র এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর আয়োজনে এবং ইউরোপিয়ন ইউনিয়ন ও শিল্প মন্ত্রণালয়ের আর্থিক সহোযোগিতায় গতকাল রাজশাহী নগরীর শালবাগান আসাম কলোনী এলাকায় পাঁচদিন ব্যাপী মহিলাদের বুটিক ও ব¬ক বাটিক ট্রেনিং এর আয়োজন করা হয়। নারী হস্তশিল্প উন্নয়ন প্রতিষ্ঠানে পনের জন নারীকে পাঁচদিন ব্যাপি এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান ওয়েব রাজশাহী বিভাগীয় শাখার সভাপতি আঞ্জুমান আরা পারভিন। পাঁচদিন ব্যাপি এই প্রশিক্ষণ দেবার জন্য ঢাকা থেকে রাজশাহীতে আসেন ওয়েব এর প্রশিক্ষণ সমন্বয়কারী (কো-অর্ডিনেটর) রিনা কনা পাল ও প্রশিক্ষক আনোয়ারা বেগম। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই প্রশিক্ষণ চলছে।
পাঁচদিন ব্যাপী হাতে কলমে এই প্রশিক্ষণের বিষয়ে ওয়েব রাজশাহী বিভাগীয় শাখার সভাপতি আঞ্জুমান আরা পারভিন বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজশাহী শহরের বেকার মেয়ে ও মহিলাদেরকে ফ্যাশন ডিজাইনের উপর কাজ শেখোনোর পাশাপাশি নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য উদ্যোগতা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার অভিপ্রায় নিয়েই ওয়েবের এই আয়োজন। আর ওয়েবের তালিকাভুক্ত বুটিক হাউজের সংখ্যা প্রায় দুইশটি বলে জানান সভাপতি আঞ্জুমান পারভিন।
তিনি আরো বলেন, মেয়েদের জামা, ওড়না, ফতুয়া ও শাড়ীসহ অন্যান্য পরিধেয় বস্ত্রতে ব¬ক ও বাটিকের কাজের মূল্যায়ন ক্রেতাদের কাছে যথেষ্ট পরিমাণে াকার কারনে বিনা খরচায় এই প্রশিক্ষণ নিয়ে নগরীর মেয়েরা বাসাবাড়ির প্রাত্যহিক কাজের পাশাপাশি নিজের পরিবারের জন্য উপার্জন করার সুযোগ পাবেন। আর যারা এটিকে ব্যবসায়িক দৃষ্টিকোণ েেক বিবেচনা করবেন তারা অধূর ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান হতে পারবেন বলেও জানান আঞ্জুমান।
ঢাকার কলাবাগানে ওয়েবের একটি নিজস্ব শোরুম আছে কিন্তু বিভাগীয় শহর রাজশাহীতে এই ধরনের শোরুম কবে হবে প্রশ্নের জবাবে আঞ্জুমান আরা পারভিন জানান, রাজশাহীতে যেনো অতিদ্রুত ওয়েবের একটি নিজস্ব শোরুম চালু করার চেষ্টা অব্যাহত আছে।
