মায়ের মৃত্যুবার্ষিকী পালন করলেন খালেদা জিয়া
এফএনএস : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের ১৩তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার। নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করে দিনটি পালন করছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সোমবার মায়ের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করছেন খালেদা জিয়া।
তিনি নিজ বাসায় নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করেছেন। এছাড়া রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জোহর নামাজের পর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৮ সালের এদিনে খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার ইন্তেকাল করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
